$(window).load(function(){ // This runs when the window has loaded var img = $(““).attr(‘src’, ‘YourImagePath/img.jpg’).load(function() { $(“#a1″).append(img); // When the image has loaded, stick it in a div }); var img2 = $(““).attr(‘src’, ‘YourImagePath/img2.jpg’).load(function() { $(“#a2″).append(img2); }); });

চ্যানেলে চ্যানেলে ঈদ আয়োজন

চ্যানেল আই
ঈদে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় ‘কৃষকের ঈদ আনন্দ’ এবার ধারণ করা হয়েছে মানিকগঞ্জ জেলার জয়মণ্ডপে। মানিকগঞ্জের কৃতী সন্তান জনপ্রিয় শিল্পী মমতাজও অংশ নেবেন এই অনুষ্ঠানে এবার, গাইবেন গান। কৃষকের ঈদ আনন্দ চ্যানেল আইতে প্রচারিত হবে ঈদের পরদিন বিকেল সাড়ে চারটায়।
অঙ্ক শ্লোক

চ্যানেল আইতে হ‌ুমায়ূন আহমেদের নাটক অঙ্ক শ্লোক দেখানো হবে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। মেহের আফরোজ শাওনের চিত্র্যনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নীলাঞ্জনা নীলা, রাব্বি, এহসানুর রহমান, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ। হঠাৎ মানসিক পরিবর্তনের কারণে এক লেখক কোনোভাবেই নতুন গল্প খুঁজে পাচ্ছেন না। এদিকে অনেক জায়গা থেকে তাঁর কাছে লেখা জমা দেওয়ার জন্য চাপ আসছে। কোনোভাবেই কোনো উপায় খুঁজে না পেয়ে এক বন্ধুর দাওয়াতে সেই বন্ধুর গ্রামে যান লেখক। সেখানকার এক স্কুলমাস্টার নামকরা এই লেখকের সঙ্গে দেখা করতে আসেন। বিরক্ত হন লেখক। কথায় কথায় লেখক জানতে পারেন, স্কুলের এই মাস্টার বাচ্চাদের অঙ্কভীতি দূর করার জন্য অঙ্ককে শ্লোক বানিয়ে বাচ্চাদের অঙ্ক শেখান। এভাবে বের হয়ে আসে নতুন এক কাহিনি। লেখক খুঁজে পান তাঁর নতুন গল্প।

কুস্তি
চ্যানেল আইতে সালাহউদ্দিন লাভলু পরিচালিত নাটক কুস্তি দেখানো হবে ঈদের দিন রাত ৯টা ৩৫ মিনিটে। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, শর্মীমালা, আ খ ম হাসান প্রমুখ।
হাসেম আলী হাসু লাফ দিয়ে ঘুম থেকে ওঠে। এ কেমন স্বপ্ন দেখল সে! গ্রামের মেয়ে সুরাইয়া ওর নাম ধরে ব্যাকুল কণ্ঠে ডাকছে। ডাক শুনে হাসু পাগলের মতো ছুটে যায়, তুলে নেয় সুরাইয়াকে, তারপর আরও কত কী; কিন্তু সবই স্বপ্নে। স্বপ্নে ঘটে যাওয়া এই প্রেমময় ঘটনাকে হাসু নিছক স্বপ্ন ভাবতে রাজি নয়, স্বপ্নের মধ্যে আটকেও রাখতে চায় না ঘটনাটি, স্বপ্নের বাস্তবায়ন চায় সে। হাসেম আলী হাসুর সঙ্গে পাল্লা দিয়ে মাঠে নামে আরেক যুবক কাশেম আলী কাশু। কাশুও স্বপ্ন দেখতে শুরু করে সুরাইয়াকে নিয়ে। স্বপ্ন দেখার বেলায় কাশু থাকে হাসুর চেয়ে এক ধাপ এগিয়ে। হাসু তো স্বপ্নে সুরাইয়াকে সাইকেলে তুলে ঘোরাঘুরি করে। শেষ পর্যন্ত কে পাবে সুরাইয়াকে, হাসু না কাশু?

সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না
চ্যানেল আইতে ঈদের তৃতীয় দিন বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না। রচনা বৃন্দাবন দাস। পরিচালনা সাইদুর রহমান রাসেল। অভিনয়ে মেহ্জাবীন, তৌসিফ ও আরফান আহমেদ।

চ্যানেল আইয়ে ঈদের দ্বিতীয় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখানো হবে রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটক নাটকীয় বাস্তব। এর একটি দৃশ্যে ইরফান সাজ্জাদ ও তিশা। নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন আবুল হায়াত। এতে আরও অভিনয় করেছেন নাদীয়া খানম, লিনা ফেরদৌসী, আবুল হায়াত প্রমুখ।

হাঁচি
চ্যানেল আইতে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক হাঁচি। এটি রচনা ও পরিচালনা করেছেন আশফাক নিপুণ। অভিনয় করেছেন মারজুক রাসেল, নাদিয়া, আরজে অপু, নীলা, আবুল হায়াত প্রমুখ।
আহসান সাহেব বেশ কড়া ধাঁচের লোক। একটা এজেন্সির মালিক। এজেন্সিতে কর্মচারী ২০ জন। কিন্তু এ ২০ জনকে দিয়ে ২০০ জনের কাজ করান তিনি। মেজাজ খারাপ হলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েন তিনি, ছেলে হোক অথবা মেয়ে হোক, যেকোনো কর্মচারীকেই একেবারে ধুয়ে ফেলেন। বউ তাঁকে ছেড়ে চলে গেছে আরও অনেক আগে। একমাত্র ছেলে দেশের বাইরে পড়াশোনা করে, মায়ের সঙ্গে থাকে। আহসান সাহেব বছরে একবার গিয়ে ছেলেকে দেখে আসেন। তখন তিনি যত দিন ছেলে সঙ্গে থাকেন, স্ত্রীর চেহারাও দেখতে পান না। বলাবাহুল্য, তাঁর এই খিটখিটে মেজাজের কারণে আজ তাঁরা আলাদা। আহসান সাহেবের শখ উচ্চাঙ্গসংগীত শোনা। বাসায় বাবুর্চি আছে, যখন যা রান্না করার করে দেয়, তা-ই খাওয়া হয়। আর আছে বিশ্বস্ত ইউসুফ। একমাত্র ইউসুফ পারে আহসান সাহেবের ঝড়ঝাপটার সামনেও উটের মতো বালিতে মুখ গুঁজে দাঁড়িয়ে থাকতে।
এন টিভি
টেলিছবি ভালোবাসার পংক্তিমালা-এর দৃশ্যে মিথিলা, ইরেশ যাকের, তাহসান, টয়া, অপূর্ব ও মম। এনটিভিতে ঈদের তৃতীয় দিন বেলা ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবিটি। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শিহাব শাহীন।
জেলাস

এনটিভিতে ঈদের দিন রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক জেলাস। কচি খন্দকারের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নাদিয়া, রিফাত চৌধুরী, শ্যামল মওলা, ইলোরা গহর, কচি খন্দকার, তারেক মাহমুদ প্রমুখ। এক এলাকার দুটি পাড়ার মধ্যে হিংসার বসবাস। শান্তিপুর ও স্বস্তিপুর। এক এলাকার কবি, আরেক এলাকার ছড়াকার। হঠাৎ এই এলাকার পাবলিক লাইব্রেরির নির্বাচন। কবি আর ছড়াকার দুই প্রতিদ্বন্দ্বী। এলাকার মধ্যে টান টান উত্তেজনা। এই উত্তেজনা যখন খুব তুঙ্গে, ঠিক তখনই তৃতীয় একজনকে নির্বাচনের প্রার্থী করা হয়। তৃতীয় পক্ষকে প্রার্থী করানোটা কি এলাকার উত্তেজনা কমানোর একটি কৌশল?

নীল রৌদ্রের ঘ্রাণ
এনটিভিতে ঈদের দিন রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক নীল রৌদ্রের ঘ্রাণ। জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা।
সকাল থেকে একেবারেই চুপ রোকেয়া। ছেলের সঙ্গে বৃদ্ধাশ্রমে যাচ্ছেন। পুরোটা পথ চুপ থাকলেও তাকে বৃদ্ধাশ্রমে রেখে ছেলে যেই পা বাড়ায়, আবেগ আর ধরে রাখতে পারল না রোকেয়া। ছেলে কথা দিয়ে যায়, প্রতি ছুটির দিনে এসে মাকে দেখে যাবে। বৃদ্ধাশ্রমে রোকেয়া দেখতে পায়, একদল বয়স্ক ব্যক্তি হই-হুল্লোড় করছে। সবার মধ্যমণি এক বয়স্ক ভদ্রলোক, কেমন চেনা চেনা লাগে রোকেয়ার। খাবারের সময় সেই ভদ্রলোকের মুখোমুখি। প্রথমে ভ্রু কুঁচকালেও আকরাম সাহেব অস্ফুট কণ্ঠে উচ্চারণ করে, মধুবালা! অবাক বিস্ময়ে রোকেয়ার মুখ থেকেও বেরিয়ে আসে, দিলীপ কুমার!

কমলা রাঙা রোদ
এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক কমলা রাঙা রোদ। আশফাক নিপুণের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ। ভালোবাসা কখনো এক গতিতে মসৃণভাবে চলে না। চলতে চলতে ভালোবাসার মধ্যে মন্দবাসা এসে ঢুকে যায়, মন্দ আবার ভালো হয়। মুহিব আর অর্পার গল্পও এমন। প্রচণ্ড ভালোবাসায় সিক্ত এই মানব-মানবীর সম্পর্কও বারবার হোঁচট খায়। হোঁচট খেয়ে আবার উঠে দাঁড়ায়, এগোতে থাকে, আবার হোঁচট খায়।কমলা রাঙা রোদ মুহিব আর অর্পার হোঁচট খাওয়ার গল্প।

সাইরেন টেলিছবির দৃশ্যে সাদিয়া ইসলাম মৌ, সুবর্ণা মুস্তাফা ও সাবিলা নূর। এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন বেলা ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবিটি। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মাজনুন মিজান, নিরব, সুজাত শিমুল প্রমুখ।

উড়বো আমি ডানা মেলে
এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে একক নৃত্যানুষ্ঠান ‘উড়বো আমি ডানা মেলে’। এতে নৃত্য পরিবেশন করেছেন এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।

স্বর্ণালী সময়ের গান
এনটিভিতে ঈদের তৃতীয় দিন বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘স্বর্ণালী সময়ের গান’। হুমায়ূন ফরিদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুজহাত সাওম। এই অনুষ্ঠানে বিভিন্ন সময়ের জনপ্রিয় গান পরিবেশন করেছেন দিনাত জাহান, প্রিয়াংকা গোপ, রাজীব, অনুপমা মুক্তি, সাব্বির ও প্রতীক হাসান।
দেশ টিভি
গোপাল ডাক্তার নাটকের দৃশ্যে অহনা ও রওনক হাসান। নাটকটির রচনায় আকাশ রঞ্জন ও পরিচালনায় শেখ সেলিম। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে এটি প্রচারিত হবে দেশটিভিতে।
সানগ্লাস ও একটি যুবক

দেশটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে নাটক সানগ্লাস ও একটি যুবক। এটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। এতে অভিনয় করেছেন নিশো, মৌসুমী হামিদ প্রমুখ। কুড়িয়ে পাওয়া সানগ্লাসের অলৌকিক ক্ষমতা আবিষ্কারের পর সিরাজ সাহেবের সাদামাটা জীবনটা রোমাঞ্চে ভরে ওঠে। সানগ্লাসটা পার্কের বেঞ্চে কুড়িয়ে পায় সিরাজ সাহেব। পার্কের সব লোকদের জিজ্ঞেস করে সিরাজ সাহেব সানগ্লাসটির মালিককে খুঁজে পায়নি। শেষ পর্যন্ত সানগ্লাসটি চোখে দিয়ে বাড়ির পথে রওনা হয়। আর তখনই সিরাজ সাহেব আবিষ্কার করে সানগ্লাসটির আলৌকিক ক্ষমতা।

জুনিয়র আর্টিস্ট
দেশটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৪৫ মিনিটে দেখানো হবে নাটক জুনিয়র আর্টিস্ট। গোলাম সোহরাব দোদুলের চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, অর্ষা, শাহাদাত প্রমুখ। জুনিয়র আর্টিস্ট হিসেবে মিডিয়াতে যাত্রা করেছিল রফিক। সে প্রায় এক বছর আগের কথা। সেই থেকে এখন পর্যন্ত রফিকের স্বপ্ন সিনিয়র আর্টিস্ট হওয়ার। নাটকের গল্পটি শুরু হয় রফিকের স্মৃতিচারণা থেকে। যেখানে রফিক তার পড়াশোনার পাশাপাশি মিডিয়াতে কাজের সুযোগ পাওয়ার ঘটনা বর্ণনা শুরু করে।

গল্পটা অতি সাধারণ
দেশটিভিতে ঈদের দিন রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে নাটক গল্পটা অতি সাধারণ। পান্থ শাহরিয়ারের রচনায় ও সাইফ আহমেদের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, প্রভা, আব্দুল্লাহ রানা প্রমুখ। রানু আর রাশেদের পরিচয় একটা ইন্টারভিউ বোর্ডে। দুজনেই ইন্টারভিউ দিতে গিয়েছিল সেখানে। কিন্তু চাকরিটা পাবে যেকোনো একজন। দুজন দুজনের সঙ্গে কথা বলে বুঝতে পারে, আসলে চাকরিটা দুজনেরই খুব প্রয়োজন। একদিন রাশেদের বাসায় গিয়ে হাজির হয় রানু। সে রাশেদকে বলে, সে ভীষণ বিপদে পড়েছে, তাকে আজকেই বিয়ে করতে হবে। কিছু না ভেবে রাশেদ রানুকে বিয়ে করে ফেলে।

শেষের অধ্যায়
দেশটিভির সাত দিনের ঈদ অনুষ্ঠানমালায় প্রতিদিনই সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে সাত পর্বের ধারাবাহিক নাটক শেষের অধ্যায়। সাইফ চন্দনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সজল, প্রভা, তানভীর, আইরিন, পিয়া বিপাশা, মিজান প্রমুখ। হাট্টিমা টিম টিম নামে একটা ট্যুরের আয়োজন করে একদল ছেলেমেয়ে। সবাই মিলে তাঁরা কক্সবাজারে যায়। সেই একদল ছেলেমেয়ের মধ্যে ফাল্গুনী আর রাহুলও আছে। তারা একই হোটেলের আলাদা আলাদা রুমে ওঠে। রাহুল-ফাল্গুনীকে ভালোবাসতে শুরু করে। কিন্তু হঠাৎ পরদিন সকালে দেখা যায় ফাল্গুনী মেয়েটা আত্মহত্যা করেছে। মৃত্যুর আগে লিখেছে একটা সুইসাইড নোট। সেখানে একটা ছোট গল্প লেখা।
এটিএন বাংলা
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ধন্যবাদ’-এ থাকছে র‍্যাম্প মডেল ও অভিনেত্রী হীরার নাচের পরিবেশনা। এটিএন বাংলায় ঈদের পরদিন রাত ১১টা ৫০ মিনিটে প্রচারিত হবে এই অনুষ্ঠান। নাহিদ রহমান ও লবী রহমানের পরিচালনা ‘ধন্যবাদ’ উপস্থাপনা করেছেন মৌটুসী ও ফুয়াদ।
নীলাভ বিস্মরণ

এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৫০ মিনিটে দেখানো হবে টেলিছবি নীলাভ বিস্মরণ। ইফফাত আরেফীন মাহমুদের রচনায় ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় এ টেলিছবিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, আনিসুর রহমান মিলন, মেহ্জাবীন চৌধুরী, আজম খান, গীতশ্রী চৌধুরী প্রমুখ।
টেলিছবির গল্পে দেখানো হবে শান্তনু আর অতনু দুই ভাই। দুজন সম্পূর্ণ দুরকম, তবে তাদের মধ্যে সম্পর্ক বন্ধুর মতো। শান্তনু খুব চঞ্চল। লেখাপড়ায় তেমন ভালো না। আর অতনু লেখাপড়ায় ভালো। অতনু স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যায়। শান্তনু দেশেই থাকে। পড়াশোনা শেষ করে মাঝে মাঝে বাবার সঙ্গে দোকানে বসে কিন্তু দিন কেটে যায় আড্ডা মেরে। ওদের পাড়ায় ভাড়া আসে ইরা। ইরাকে দেখেই ভালো লেগে যায় শান্তনুর। অতনুকে চিঠিতে সে ইরার কথা লেখে। অতনু স্বস্তি পায় এই ভেবে যে তার বাউন্ডুলে ভাইটা বাঁধা পড়েছে। অতনু বাবাকে বিয়ের ব্যবস্থা করতে বলে। ইরার মাও রাজি হয় বিয়েতে। হলুদের পরদিন ইরা সকালে ঘুম ভেঙে শুনতে পায়, কে বা কারা শান্তনুকে খুন করে ফেলে গেছে রাস্তার পাশে। ওলটপালট হয়ে যায় সাজানো গল্পটি।

চুটকী ভান্ডার ২ নাটকে প্রাণ রায়, বাঁধন, আ খ ম হাসান, আলভী ও শামীম জামান। এটিএন বাংলায় ঈদের পরদিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত চলবে এ ধারাবাহিক নাটক। প্রতিদিন রাত ৮টা ৪৫ মিনিটে দেখানো হবে এটি। নাটকটি রচনা করেছেন ফজলুল সেলিম ও আমানুল হক। পরিচালনা করেছেন শামীম জামান।

মন মানে না
এটিএন বাংলায় ঈদের দিন রাত ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে শিল্পী ইভা রহমানের বিভিন্ন অ্যালবামের নির্বাচিত ১৫টি গান নিয়ে একক সংগীতানুষ্ঠান ‘মন মানে না’। দেশে ও দেশের বাইরের বিভিন্ন মনোরম স্থানে চিত্রায়িত হয়েছে এসব গানের ভিডিও।

COMMENTS

Name

আমার ডাক্তার,17,ইচ্ছেরং,3,কবিতা,1,খাবার,29,খোঁজ খবর,8,গল্প,8,ছেলেদের ত্বক,4,জীবনযাপন,20,টপ,4,পরামর্শ,18,ফিচার,15,ফ্যাশন,7,বিনোদন,10,ব্লগের লেখা,1,ভ্রমণ,16,রবীন্দ্রনাথ ঠাকুর,2,রূপচর্চা,17,রেসিপি,21,শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,1,সম্পর্ক,13,সুকুমার রায়,1,
ltr
item
Ekusherjibon | একুশের জীবন | এই সময়ের জীবন ধারা: চ্যানেলে চ্যানেলে ঈদ আয়োজন
চ্যানেলে চ্যানেলে ঈদ আয়োজন
http://paimages.prothom-alo.com/contents/cache/images/643x0x1/uploads/media/2016/09/11/ed199c102a39642c38b98ad414c68a44-Untitled-24.jpg
Ekusherjibon | একুশের জীবন | এই সময়ের জীবন ধারা
https://ekusherjibon.blogspot.com/2016/09/blog-post_19.html
https://ekusherjibon.blogspot.com/
http://ekusherjibon.blogspot.com/
http://ekusherjibon.blogspot.com/2016/09/blog-post_19.html
true
4911898344882915103
UTF-8
Loaded All Posts Not found any posts আরও আরও পড়ুন Reply Cancel reply Delete By প্রচ্ছদ PAGES POSTS আরও আপনি এগুলো পছন্দ করতে পারেন একুশের জীবন ARCHIVE খুঁজুন সকল পোস্ট Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy