$(window).load(function(){ // This runs when the window has loaded var img = $(““).attr(‘src’, ‘YourImagePath/img.jpg’).load(function() { $(“#a1″).append(img); // When the image has loaded, stick it in a div }); var img2 = $(““).attr(‘src’, ‘YourImagePath/img2.jpg’).load(function() { $(“#a2″).append(img2); }); });

সাদা যেন সাদাই থাকে


ছোট বাসা। সাজানো হয়েছে সাদা রং দিয়ে। মেঝে থেকে শুরু করে সিলিং, আসবাব, বসার জায়গা, কুশন—সবকিছুই ধবধবে সাদা। ছোট বাড়ি বড় দেখানোর অন্যতম কৌশল। বড় বাড়িতেও সাদার ব্যবহার অভিজাত ভাব নিয়ে আসে। একটা বাড়িতে সাদার ব্যবহার শীতল ও সতেজ আমেজও বজায় রাখে। সাদা রং পছন্দ করলেও রক্ষণাবেক্ষণের আলসেমিতে বেশির ভাগ মানুষ সাদা জিনিস ব্যবহারে এড়িয়ে চলে। এমনকি সাদা কাপড়ের বেলায়ও এটা সত্য। তবে হ্যাঁ, সাদার জন্য দরকার একটু বাড়তি যত্ন ও সচেতনতা।
রান্নাঘরে সাদার যত্নে
রান্নাঘরের আঠালো চিটচিটে ভাব, আগুনের তাপ—সবকিছুর আঁচই লাগে কেবিনেটের গায়ে। সাধারণত প্লাইউড, ফার্নিচার বোর্ড দিয়ে সাদা কেবিনেট বানানো হয়। এ ছাড়া কাঠের ওপর সাদা রং করিয়ে নিতে পারেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সাদা রঙের ওপর হলদেটে ভাব চলে আসে। এই হলদে ভাব সরিয়ে সাদা কিচেন কেবিনেট পরিষ্কার করার সহজ কিছু উপায় আছে।
পরিষ্কারের জন্য লাগবে—
* বেকিং সোডা
* গরম পানি
* স্পঞ্জ
* ভিনেগার
* পরিষ্কার মোছার কাপড়
.
যেভাবে পরিষ্কার করতে হবে
গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে তাতে স্পঞ্জ ভিজিয়ে নিন। তারপর ভালোভাবে কেবিনেটের দরজা ঘষে ময়লা পরিষ্কার করে নিতে হবে। আরেকটি গরম পানির বালতিতে ভিনেগার মিশিয়ে কেবিনেটটি আবার মুছে নিন। এতে করে বেকিং সোডাগুলো সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। তারপর পরিষ্কার একটি শুকনো কাপড় দিয়ে কেবিনেটের সামনের অংশটুকু মুছে শুকিয়ে নিতে হবে। এ ছাড়া কাঠের ওপর সাদা রং করা হলে সে ক্ষেত্রে কয়েক চা-চামচ জলপাই তেল দিয়ে কেবিনেট মুছলে তা চকচক হয়ে উঠবে। এ ছাড়া চাইলে বার্নিশ কিংবা পুনরায় রং করিয়ে নিতে পারেন। বাড়ির অন্যান্য সাদা ফার্নিচার যেমন আলমারি, টেবিল ইত্যাদিও ঠিক এভাবে পরিষ্কার করা যেতে পারে।
সাদা জিনিস ব্যবহারের ইতিবাচক দিক তুলে ধরে রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের ক্রিয়েটিভ আর্ট স্টাডিজ বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক সুলতানা পারভীন বলেন, ‘অনেকে ছোটদের অজুহাতে সাদা রং ব্যবহার থেকে দূরে থাকেন। কিন্তু অন্য যেকোনো রঙের চেয়ে সাদা রং ব্যবহারে ঘরকে যেমন বড় দেখায়, তেমনি ঘরে একটা আভিজাত্যের ছাপও ফুটিয়ে তোলে।’
ঘরে সাদা সোফা, কুশন কভার, পর্দা, বেড কভার সৌন্দর্য বৃদ্ধি করে। কিন্তু এতে ময়লাও ধরে বেশি। কীভাবে সাদা কাপড় পরিষ্কার রাখতে পারবেন, তা নিয়ে পরামর্শ দিয়েছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের ক্লথিং ও টেক্সটাইল বিভাগের প্রভাষক ঝুমা রানী সাহা।
সাদা কাপড় আলাদা ধুতে হবে
সাদা কাপড় অন্য রঙের কাপড়ের সঙ্গে মিলিয়ে ধোয়া যাবে না। অন্য রঙের কাপড় থেকে রং উঠে সাদা কাপড়ে একবার লেগে গেলে সেই রং সহজে ওঠানো যাবে না। তা ছাড়া অন্য রঙের কাপড়ের সঙ্গে সাদা কাপড় ভিজিয়ে রাখলে অথবা ধুলে সাদা কাপড়ের উজ্জ্বলতা কমে যায়।
আলাদাভাবে দাগ উঠিয়ে নিতে হবে
সাদা কাপড়ে দাগ লাগলে সেটা আলাদাভাবে উঠিয়ে নিতে হবে। কাপড়ের দাগের স্থানটিতে বেশি করে ডিটারজেন্ট পাউডার লাগিয়ে রেখে টুথব্রাশ দিয়ে ধীরে ধীরে ঘষে দাগ উঠিয়ে নিতে হবে। দাগ ওঠানোর জন্য পুরো কাপড়কে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কাপড়ের মান নষ্ট হয় এবং কাপড় দুর্বল হয়ে যায়।
দাগ হালকা করার জন্য
সাদা কাপড়ের দাগ হালকা করার জন্য নীল দিয়ে রোদে শুকাতে দিন। এতে করে যেই দাগ পুরোপুরি ওঠানো সম্ভব নয়, তা কিছুটা হলেও হালকা করা যাবে। এ ছাড়া লিকুইড ব্লিচ দিয়ে ধুতে পারেন।
গরম পানিতে ধুতে হবে
সাদা কাপড় ধোয়ার সময় সহনীয় মাত্রার গরম পানিতে ধোয়া উচিত। গরম পানি কাপড় থেকে ময়লাকে আলগা করে ফেলে এবং সহজেই কাপড় পরিষ্কার হয়ে যায়। তাই গরম পানি ব্যবহার করে সাদা কাপড় ধুয়ে নিলে কাপড় হয় উজ্জ্বল ও পরিষ্কার।
লেবুর রস ব্যবহারসাদা কাপড়ের উজ্জ্বলতা বাড়াতে লেবুর রসের জুড়ি নেই। সাদা কাপড়কে আরও সাদা ও উজ্জ্বল করে তুলতে কাপড় ভেজানোর সময় ডিটারজেন্টের সঙ্গে আধা কাপ লেবুর রস দিয়ে দিন। এরপর সেই পানিতে কাপড়টাকে ভিজিয়ে রাখুন। তাহলে কাপড় হয়ে উঠবে দ্যুতিময় উজ্জ্বল।
কড়া রোদে শুকানোসাদা কাপড় সব সময় কড়া রোদে শুকানো উচিত। কড়া রোদে শুকালে কাপড়ের উজ্জ্বলতা বাড়ে এবং সাদা কাপড়ের হলদে ভাব দূর হয়ে যায়।
কাপড় যেভাবে ধুতে হবে
ভারী বা পাতলা, সিল্ক বা সুতি—বিভিন্ন ধরনের সাদা রঙের কাপড় ধোয়ার নিয়ম আলাদা হতে পারে। কিন্তু উদ্দেশ্য থাকে একটাই—পরিষ্কার করা। ওয়েভারের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, একটু ভারী পর্দার কাপড় বা সোফার কাপড় বাসায় পরিষ্কার করা যায় না। দাগ আলাদাভাবে যতটুকু সম্ভব উঠিয়ে নিয়ে লন্ড্রিতে দিয়ে দিতে পারেন। সুতি কাপড় ড্রাইওয়াশ করতে না দেওয়াই ভালো, এতে কাপড়ের দৈর্ঘ্য কমে যায়। এ ছাড়া কৃত্রিম তন্তু রেশম পানি দিয়ে ধোয়া যায় না বলে ড্রাইওয়াশে দিতে হবে। সিল্ক, মসলিন, তসর বা জামদানি কাপড়ের ক্ষেত্রে ড্রাই ক্লিনার্স বা লন্ড্রিতে কাপড় দিতে পারেন। এ ছাড়া বাসায় সাদা কাপড় কাচার আগে এর গায়ে লাগানো লেবেল পড়ে নিন। অনেক লেবেলে লেখা থাকে, ওই পোশাক কীভাবে ধুতে হবে বা যত্ন করতে হবে।

COMMENTS

Name

আমার ডাক্তার,17,ইচ্ছেরং,3,কবিতা,1,খাবার,29,খোঁজ খবর,8,গল্প,8,ছেলেদের ত্বক,4,জীবনযাপন,20,টপ,4,পরামর্শ,18,ফিচার,15,ফ্যাশন,7,বিনোদন,10,ব্লগের লেখা,1,ভ্রমণ,16,রবীন্দ্রনাথ ঠাকুর,2,রূপচর্চা,17,রেসিপি,21,শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,1,সম্পর্ক,13,সুকুমার রায়,1,
ltr
item
Ekusherjibon | একুশের জীবন | এই সময়ের জীবন ধারা: সাদা যেন সাদাই থাকে
সাদা যেন সাদাই থাকে
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtg8w8h2lHwoqRq_SsIW8AwlQl5yEzFIuT3b75STaDBNugWq4aI_6E_to_GZEF9xGMbkPOr3t3tt_83vEzNaHD1LVIGJ5-9zQkDxG_4hb4WLCroo0X1m6kvbrLlUu-gpSB9Uwg3-B2ONU/s320/0c8a10c86005fbccde99a868608ae101-Untitled-4.gif
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtg8w8h2lHwoqRq_SsIW8AwlQl5yEzFIuT3b75STaDBNugWq4aI_6E_to_GZEF9xGMbkPOr3t3tt_83vEzNaHD1LVIGJ5-9zQkDxG_4hb4WLCroo0X1m6kvbrLlUu-gpSB9Uwg3-B2ONU/s72-c/0c8a10c86005fbccde99a868608ae101-Untitled-4.gif
Ekusherjibon | একুশের জীবন | এই সময়ের জীবন ধারা
https://ekusherjibon.blogspot.com/2016/09/blog-post_2.html
https://ekusherjibon.blogspot.com/
http://ekusherjibon.blogspot.com/
http://ekusherjibon.blogspot.com/2016/09/blog-post_2.html
true
4911898344882915103
UTF-8
Loaded All Posts Not found any posts আরও আরও পড়ুন Reply Cancel reply Delete By প্রচ্ছদ PAGES POSTS আরও আপনি এগুলো পছন্দ করতে পারেন একুশের জীবন ARCHIVE খুঁজুন সকল পোস্ট Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy