$(window).load(function(){ // This runs when the window has loaded var img = $(““).attr(‘src’, ‘YourImagePath/img.jpg’).load(function() { $(“#a1″).append(img); // When the image has loaded, stick it in a div }); var img2 = $(““).attr(‘src’, ‘YourImagePath/img2.jpg’).load(function() { $(“#a2″).append(img2); }); });

গরমে চুলের ক্ষতি এড়াতে যা করবেন

গরমে চুলের ক্ষতি এড়াতে যা করবেন
গরমে অতিরিক্ত ঘাম ও ধুলোবালির কারণে চুলের নানা ক্ষতি হয়। এ সময় চুল শুধু আঠালোই হয়না, বরং শুষ্ক ও ভেঙেও যায়। কাজেই চুলের ক্ষতি এড়াতে এ সময় মেনে চলুন কিছু টিপস। এগুলো আপনার চুলকে ক্ষতির হাত থেকে বাঁচাবে না, একইসঙ্গে আপনার চুলকে করে তুলবে আরও মজবুত এবং ঝলমলে।
চুলের ক্ষতি এড়াতে যা করবেন-
বেণী করুন
গরমে অতিরিক্ত ঘামের কারণে চুলের গোড়া নরম হয়ে যায়। এ কারণে আপনা আপনি অনেক চুল উঠে যায়। কাজেই এ সময় চুল ওঠা রোধের সবচেয়ে ভালো উপায় হচ্ছে বেণী করা। চাইলে চুলেও ঝুঁটি বাঁধতে পারেন। এতে চুল নানা ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।
চুল ঢেকে রাখুন
সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বাহিরে যাওয়ার সময় চুল ঢেকে রাখা। এজন্য স্কার্ফ বা ফ্যান্সি হ্যাট ব্যবহার করতে পারেন। চুল ঢেকে রাখলে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে চুলকে রক্ষা করার পাশাপাশি চুলের আর্দ্রতাও ধরে রাখা সহজ হয়।
ঘন ঘন চুল শ্যাম্পু করবেন না
মাথার চুল ঘন ঘন পরিষ্কার করলে তেলের উৎপাদন বৃদ্ধি পায়। এ কারণে চুল বার বার ধোয়ার প্রয়োজন পরে। অতিরিক্ত তেল থেকে মুক্তি পাওয়ার জন্য শুধু পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন, শ্যাম্পু করার প্রয়োজন নেই। বারবার শ্যাম্পু করলে চুলের নানা ক্ষতি হয়।
সাঁতারের পূর্বে চুল ভিজিয়ে নিন
সুইমিং পুলে সাঁতার কাটতে নামার পূর্বে চুলগুলোকে সাধারণ পানি দিয়ে ভিজিয়ে নিন। এর মাধ্যমে আপনার চুল ক্লোরিন ও অন্যান্য রাসায়নিকের শোষণ কম করবে। পুল থেকে উঠার পরেও সাধারণ পানি দিয়ে গোসল করে নিন ক্লোরিন মুক্ত হওয়ার জন্য। তা না হলে চুলের ক্ষতি হয়।
মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন
হেয়ার ব্রাশ ব্যবহার এড়িয়ে চলুন। হেয়ার ব্রাশের দাঁতগুলো খুব সূক্ষ্ম হয় তাই চুল আঁচড়ানোর সময় চুল উঠে আসার প্রবণতা দেখা যায় এবং চুল ভঙ্গুর হয়ে যায়। ব্রাশের পরিবর্তে মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ান। এই ধরনের চিরুনি দিয়ে খুব সহজেই চুলের জট ছাড়ানো যায়। এছাড়া ক্ষতি এড়াতে ভেজা চুল আঁচড়ানো এড়িয়ে চলুন।
হেয়ার কেয়ার প্রোডাক্ট
কিছু হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেও আপনি চুলকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে পারেন। যে সমস্ত হেয়ার কেয়ার প্রোডাক্টে এসপিএফ আছে সেগুলো ব্যবহার করুন। এর সঠিক মাত্রা অর্থাৎ ৮-১০ এসপিএফ যুক্ত হেয়ার কেয়ার প্রোডাক্ট সূর্যের অতিবেগুনী রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করে।
এছাড়া চুলের ফেটে যাওয়া রোধে নিয়মিত আগা কেটে ফেলুন। চুলের পুষ্টি জোগাতে প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি নানা ধরনের হেয়ার প্যাক ব্যবহার করুন। যাহোক, গরমের সময়ে চুল ছাড়া রেখে বাহিরে না যাওয়াই ভালো। তবে বাইরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই ছাতা ব্যবহার করুন। এতে চুলের ক্ষতি সহজেই এড়ানো সম্ভব হবে।

COMMENTS

Name

আমার ডাক্তার,17,ইচ্ছেরং,3,কবিতা,1,খাবার,29,খোঁজ খবর,8,গল্প,8,ছেলেদের ত্বক,4,জীবনযাপন,20,টপ,4,পরামর্শ,18,ফিচার,15,ফ্যাশন,7,বিনোদন,10,ব্লগের লেখা,1,ভ্রমণ,16,রবীন্দ্রনাথ ঠাকুর,2,রূপচর্চা,17,রেসিপি,21,শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,1,সম্পর্ক,13,সুকুমার রায়,1,
ltr
item
Ekusherjibon | একুশের জীবন | এই সময়ের জীবন ধারা: গরমে চুলের ক্ষতি এড়াতে যা করবেন
গরমে চুলের ক্ষতি এড়াতে যা করবেন
http://ajkersottasangbad24.com/wp-content/uploads/2016/08/image-32855-1471846042-e1471853564764.jpg
Ekusherjibon | একুশের জীবন | এই সময়ের জীবন ধারা
https://ekusherjibon.blogspot.com/2016/09/blog-post_36.html
https://ekusherjibon.blogspot.com/
http://ekusherjibon.blogspot.com/
http://ekusherjibon.blogspot.com/2016/09/blog-post_36.html
true
4911898344882915103
UTF-8
Loaded All Posts Not found any posts আরও আরও পড়ুন Reply Cancel reply Delete By প্রচ্ছদ PAGES POSTS আরও আপনি এগুলো পছন্দ করতে পারেন একুশের জীবন ARCHIVE খুঁজুন সকল পোস্ট Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy