বাসা, অফিস, প্রাইভেটকার এমনকি বাসেও এখন এসি। কাজেই দিনের বেশিরভাগ সময় আমাদের থাকতে হচ্ছে এসির মধ্যে।
তবে একটানা এসির মধ্যে থাকলে শরীরে বেশ কিছু খারাপ প্রভাব পড়তে পারে।
দেখে নেয়া যাক কী কী পন্থা অবলম্বন করলে এসির ক্ষতিকর দিক থেকে রক্ষা পাওয়া যাবে আর শরীরও ঠিক থাকবে।
১. একটানা ঠান্ডা থেকে বাঁচতে সাধারণত আমরা পাতলা চাদর সঙ্গে রাখি। ঠান্ডায় জমে যাওয়ার হাত থেকে হয়তো তা বাঁচিয়ে দেয় কিন্তু এসির কুপ্রভাবগুলোর মোকাবিলা করতে পারে না।
অনেকক্ষণ এসিতে থাকলে শরীরের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। শরীরের তেলতেলে ভাব দূর হওয়া ভাল কিন্তু প্রয়োজনীয় আর্দ্রতাটুকুও যদি টেনে নেয় এসির হাওয়া তবে তা মোটেই ভাল নয়। পাশাপাশি চোখও লাল হয়ে যায়।
এর মোকাবেলা করা খুব একটা কঠিন নয়। সাধারণত শীতকালে যা আমরা করে থাকি, এখানেও তাই করতে হবে। যারা দীর্ঘক্ষণ এসিতে থাকেন, সঙ্গে ভাল মানের বডি লোশন রাখুন এবং নিয়ম করে হাতে, পায়ে ও মুখে লাগিয়ে নিন।
চোখ লাল হয়ে গেলে সাধারণ আই ড্রপ ব্যবহার করতে পারেন। তবে আগে থেকে চামড়া বা চোখের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন।
২. এসিতে টানা কাজ করতে করতে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। শরীরও খারাপ লাগতে পারে ওই সময়। এক্ষেত্রে মনে রাখবেন, কাজের ফাঁকে ফাঁকে বাইরের মুক্ত পরিবেশেও একটু বেরনো দরকার। এর সঙ্গে পাতলা চাদর ব্যবহার করুন যাতে সরাসরি এসির হাওয়া আপনার চামড়ার সংস্পর্শে না আসে।
৩. অনেক সময় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের হাওয়া বেরনোর ছিদ্রগুলি নিয়মিত পরিষ্কার করা হয় না। তাই এই মুখগুলোতে বিভিন্ন নোংরা ও ব্যাকটেরিয়া জন্ম নেয়। সেই ব্যাকটেরিয়া হাওয়ার সঙ্গে বাহিত হয়ে নাকে পৌঁছলে ইনফেকশন হতে পারে এবং শ্বাস-প্রশ্বাসেও সমস্যা দেখা দিতে পারে। এর থেকে বাঁচতে এসির হাওয়া বেরনোর ছিদ্রগুলো নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন।

COMMENTS