$(window).load(function(){ // This runs when the window has loaded var img = $(““).attr(‘src’, ‘YourImagePath/img.jpg’).load(function() { $(“#a1″).append(img); // When the image has loaded, stick it in a div }); var img2 = $(““).attr(‘src’, ‘YourImagePath/img2.jpg’).load(function() { $(“#a2″).append(img2); }); });

ছুয়ে দিলে মন

ভালবাসা সুন্দর, পবিত্র ও মহান। ভালবাসার স্পর্শেই এই পৃথিবী এত বৈচিত্রময় মনে হয়। আসলে মানুষ বার বার ভুল করে ভালবাসাকে গাল-মন্দ করে। ভালবাসা যখন কোন সুন্দর মনের মানুষের কাছে পরে তখন তা হয়ে ওঠে গৌরবান্বিত। আর যখন কোন ভালোর বিপরিতে ভালবাসা এসে পরে…তখন তা হয় কুতসিত। কী সেই মহৌষধী যা প্রেম টিকিয়ে রাখার সবথেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার? প্রতিটি মানুষের জীবনেই ঘটে যায় ভালবাসার কিছু ঘটনা…
DSC_0024 copy
মেয়ে : মনটা কেমন তোর?
ছেলে : আকাশ যেমন। তোর?
মেয়ে : ঘরের মতো
ছেলে : আমায় নিবি?
মেয়ে : ধুর, আকাশ নিয়ে কি ঘরে ঢুকা যায়!
ছেলে : তাহলে বললি যে?
মেয়ে : দেখলাম।
ছেলে : কি?
মেয়ে : তুই শুধু আকাশ হতে জানিশ।
ভালোবাসার মতো এরকম অনেক জিনিস নিয়ে ভুলে ও ভেজালে ভরা মন নিয়ে বয়ে চলেছে আমাদের জীবন তরী। এর জন্য কী সমাজ দায়ী ??? না !!! আমরা নিজেরাই দায়ী। নিজে বদলালে সমাজ এমনিই বদলে যাবে।
প্রেম-ভালোবাসা মানুষের আদিমতম এবং শ্রেষ্ঠতম মানবিক অনুভূতি। প্রেম খালি চোখেও অদৃশ্য রঙিন চশমা পরিয়ে দিতে পারে, যে চশমায় সাদা কালো বাস্তব অনুভূতিগুলোতেও লাগে রংয়ের ছোঁয়া। ভালোবাসা হলো নরকের মধ্যে স্বর্গের সূচনা। ভালোবাসার রহস্য অন্তহীন আর এই রহস্য অনন্তকাল মানুষকে আনন্দ
বিহ্বল করে রাখে।
পৃথিবীতে নিরবিচ্ছিন্ন সুখ বা দুঃখ বলে কিছু নেই। প্রায়শঃই সুখ বা দুঃখের প্রকৃত সংজ্ঞা নির্ধারণ করাও কঠিন হয়ে পড়ে। মানুষের মিস্তেস্কর একই কোষে সুখ এবং দুঃখের অনুভূতি বিরাজমান বলে প্রতিমুহূর্তে এর রূপ বদলায়।
এই মুহূর্তে যেটা সুখের কারণ পরমুহূর্তে সেটা বদলে যায় না, এই দ্বৈত অনুভূতি নিয়েই মানুষের জীবন। ঠিক একইভাবে আনন্দ এবং বেদনার অনুভূত টাও পরিবর্তনশীল। একই মানুষের ভেতরে দ্বৈত সত্ত্বা কি কাজ করে না? একই মানুষ কি একই সঙ্গে একাধিক মানুষকে ভালোবাসে না? ভালোবাসাকে কি ভাগ করা যায়?
DSC_0074 copy
মুখে মুখে সবসময় ভালোবাসি ভালোবাসি বলার চেয়ে আমার মনে হয় ভালোবাসার মানুষটাকে বুঝতে পারা অনেক বড় ব্যাপার। যে কাউকেই ভালোবাসা যায়। ভালোবাসা অনেক পবিত্র একটি অনুভূতি। স্বার্থসিদ্ধির জন্যও প্রেম করা উচিত নয়। প্রেম হচ্ছে পৃথিবীর মধুরতম সম্পর্ক যেখানে থাকবে না কোনো চাওয়া-পাওয়া, থাকবে না কোনো স্বার্থ, থাকবে শুধুই ভালোবাসা।
ভালোবাসা বেঁচে বা টিকে থাকে পরস্পরের বিশ্বাসে। যে প্রেমে বিশ্বাসের ঘাটতি দেখা দেয় সেখানে হয়ত প্রেম থাকে না, থাকে সামাজিকতাকে রক্ষা। ভালোবাসা মানে পরস্পরকে বুঝতে পারা। আমি যে মানুষটিকে ভালোবাসব তাকে যদি না বুঝতে পারি তাহলে এই প্রেমের কোনো অর্থ আছে বলে মনে হয় না।
সত্যিকারের ভালোবাসা মানুষকে মুক্ত করে, বেঁধে ফেলে না। ভালোবাসা আফিমের মতো, লোহার শিকল নয়। আপনার ভালোবাসার মানুষ খুব সম্ভবত আপনার কাছে ফিরে আসবে যদি আপনি তাকে মুক্ত করে দেন। লোহার শিকল দিয়ে ভালোবাসার মানুষকে আটকে রাখার চেষ্টা করলে পাখি খাঁচা ভেঙ্গে উড়ে যাওয়ার চেষ্টা করবে। শেকল পরানোর চেয়ে পাখিকে ভালোবাসার আফিম খাওয়ান বরং।
DSC_0021 copy
ভালোবাসা দেওয়ার জিনিস, নেওয়ার জিনিস নয়। আপনি যদি ভালোবাসা দেওয়ার চেয়ে ভালোবাসা পাওয়াতে বেশি সুখ পান, তাহলে আপনি এখনো ভালোবাসার গভীরে যেতে পারেননি। গভীর ভালোবেসে যে সুখ পাওয়া যায় তার সাথে প্রায় অন্য কোনো সুখের তুলনা চলেনা!
নিজে অসুখী হয়ে অন্যকে ভালোবেসে সুখী করা যায়না। কেউ আপনার জীবনে সুখ এনে দেবে ভেবে কারো সাথে প্রেমে জড়াবেন না। বরং আপনি কারো জীবনে সুখ এনে দেবেন ভেবে প্রেম করুন।
আপনি কখনই পারবেন না অন্য কারও ভালোবাসাকে ছিনিয়ে নিতে কিংবা জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে। বরং আপনি যেটা পারবেন তা হল নিজেকে এমন ভাবে তৈরি করতে যাতে যে কেউ আপনার ব্যাবহারে মুগ্ধ হয়ে আপনাকে পছন্দ করতে শুরু করে।
বিশ্বস্ততা অর্জন করতে হলে আপনাকে অনেক বছরের সাধনা করতে হবে, অথচ মাত্র এক সেকেন্ডের ব্যবধানে আপনার উপর থেকে সমস্ত বিশ্বাস উঠে যেতে পারে। সুতরাং বুঝে শুনে চলাই মঙ্গল। জীবনে আপনি কি কি পেয়েছেন তা আপনি হামেশাই ভুলে যাবেন, কিন্তু কি কি হারিয়েছেন তা বারেবারে মনে পড়ে আপনার মনকে ক্ষত বিক্ষত করবে। সুতরাং সবসময় অতীতের ভালো দিকগুলো মনে করবেন, খারাপ কিছু ভেবে নিজেকে অযথা কষ্ট দিবেন না।
ভালোবাসা হচ্ছে এমন যখন কেউ আপনার হৃদয় ভেঙ্গে দেয় আর সবচেয়ে আবাক বিষয় হচ্চে……আপনি সেই হৃদয়ের প্রতিটি ভাঙ্গা টুকরো দিয়ে তাকে ভালবাসেন।আবেগের বশীভূত হয়ে ভালোবাসার জন্য জীবনটা শেষ করে দেয়ার অর্থ- ভালোবাসার মানুষের পাশাপাশি আপনজনদেরকে সারাজীবনের জন্য হারানো, সেইসঙ্গে ভালোবাসার মানুষকে অপরাধী বানিয়ে চলে যাওয়া। প্রেমে ব্যর্থ হয়ে নিজেকে বিসর্জন দেয়ার নাম জীবন নয়, তার জন্য লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করার নাম জীবন।

COMMENTS

Name

আমার ডাক্তার,17,ইচ্ছেরং,3,কবিতা,1,খাবার,29,খোঁজ খবর,8,গল্প,8,ছেলেদের ত্বক,4,জীবনযাপন,20,টপ,4,পরামর্শ,18,ফিচার,15,ফ্যাশন,7,বিনোদন,10,ব্লগের লেখা,1,ভ্রমণ,16,রবীন্দ্রনাথ ঠাকুর,2,রূপচর্চা,17,রেসিপি,21,শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,1,সম্পর্ক,13,সুকুমার রায়,1,
ltr
item
Ekusherjibon | একুশের জীবন | এই সময়ের জীবন ধারা: ছুয়ে দিলে মন
ছুয়ে দিলে মন
http://i0.wp.com/dailyvorerpata.com/wp-content/uploads/2016/07/DSC_0024-copy.jpg?resize=330%2C497
Ekusherjibon | একুশের জীবন | এই সময়ের জীবন ধারা
https://ekusherjibon.blogspot.com/2016/09/blog-post_54.html
https://ekusherjibon.blogspot.com/
http://ekusherjibon.blogspot.com/
http://ekusherjibon.blogspot.com/2016/09/blog-post_54.html
true
4911898344882915103
UTF-8
Loaded All Posts Not found any posts আরও আরও পড়ুন Reply Cancel reply Delete By প্রচ্ছদ PAGES POSTS আরও আপনি এগুলো পছন্দ করতে পারেন একুশের জীবন ARCHIVE খুঁজুন সকল পোস্ট Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy