ধোঁয়া ওঠা পানীয় নয় গরমে হোক শীতল পানীয়।
উপকরণ: ঘন দুধ ৪ কাপ। পিনাট বাটার ৪ টেবিল-চামচ। কফি ৪ চা-চামচ। চিনি ৮ চা-চামচ। হুইপড ক্রিম ১ প্যাকেট (বাজারে পাবেন)। বরফকুচি পরিমাণ মতো। চকলেট চিপস সাজানোর জন্য।
পদ্ধতি: ঘন দুধে পিনাট বাটার ও চিনি দিয়ে জ্বাল দিতে থাকুন। কফি মিশিয়ে নামিয়ে ফেলুন। ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। এবার হুইপড ক্রিম প্যাকেটের নিয়ম অনুযায়ী (দুধ যা লেখা আছে তার থেকে কিছু কম দেবেন) ঠাণ্ডা দুধ মিশিয়ে বিট করে ক্রিম করে নিন। ঠাণ্ডা পিনাট বাটার আর দুধের মিশ্রণটা বরফকুচি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে লম্বা গ্লাসে ঢালুন। পুরোটা গ্লাস না ভরে, গ্লাসের উপরে কিছু অংশ খালি রাখুন। হুইপড ক্রিম ও চকলেট চিপস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

COMMENTS