$(window).load(function(){ // This runs when the window has loaded var img = $(““).attr(‘src’, ‘YourImagePath/img.jpg’).load(function() { $(“#a1″).append(img); // When the image has loaded, stick it in a div }); var img2 = $(““).attr(‘src’, ‘YourImagePath/img2.jpg’).load(function() { $(“#a2″).append(img2); }); });

এই বয়সে প্রেম



'তুমি রবে নীরবে, হৃদয়ে মম'। যেখানেই যাই যতদূরেই থাকি, তুমি আছো আমার মনে। আমার হৃদমাঝারে। প্রেমের এমন বহু সংজ্ঞা আছে। প্রেম, ভালোবাসার জন্য সঠিক বয়সও আছে। এ তো কোনো ছেলেখেলা নয়, তাই না! তবে এখন এই ধারণাটা অনেকটাই পালটে গেছে। ছোট ছোট ছেলেমেয়েদেরও নাকি বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড রয়েছে। অবাক লাগলেও বাস্তব এটাই। যে বয়স পড়াশোনা করার, খেলাধুলো করার, সেই বয়সী টিনএজারদের আজ প্রেমে পড়তেও সময় লাগে না।
ছেলে বড় হচ্ছে। সারাক্ষণ কেমন একটা উড়ুউড়ুভাব। আচ্ছা, প্রেমট্রেম করছে না তো? মায়ের মনে এমন চিন্তাভাবনা আসে। কিন্তু পরক্ষণেই আবার মনে হয়, না কীই বা বয়স যে প্রেম করবে! যদি এমনটা ভাবেন তাহলে ভুল করছেন।
প্রেম-ভালোবাসার আজ আর কোনো বয়স নেই। আজকালকার ছেলেপুলেরা ভীষণ স্মার্ট। প্রেম, ভালোবাসার অর্থ বুঝুক না বুঝুক, গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড থাকাটাই এখন ট্রেন্ড। তা না হলে যে বন্ধুদের সামনে মানসম্মান থাকে না। প্রেম, ভালোবাসা নিয়ে আধুনিক টিনএজারদের এমনই ধারণা।
প্রেম বা ভালোবাসা বলতে আদতে কী? টিনএজারদের এই প্রশ্ন করলে অধিকাংশই তার কোনো সঠিক উত্তর দিতে পারবেন না। তাতে অস্বাভাবিক কিছু নেই অবশ্য। এই বয়ঃসন্ধিকালে সম্পর্কের এত গভীরতা বোঝা সম্ভব নয়। তবুও প্রেম বা ভালোবাসা নতুন প্রজন্মের টিনএজারদের কাছে খুব পরিচিত শব্দ। হ্যাঁ, শব্দই বলা চলে। টিনএজারদের কাছে প্রেম মানে, I LOVE YOU BABE বলার কেউ আছে। ৪/৫টা গিফ্ট দেওয়া-নেওয়া। স্কুল পালিয়ে সিনেমা হল কিংবা পার্কে বসে আড্ডা দেওয়া।
বয়ঃসন্ধিকালে সম্পর্কে জড়িয়ে টিনএজাররা ভুলও করে বসে। আবেগের বসে কোনটা ঠিক, কোনটা বেঠিক সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও থাকে না। ভুল পথে চালিত হয় বেশির ভাগ ছেলেমেয়ে। নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করে ফেলে। শুধু তাই নয়, প্রেম, ভালোবাসার কারণে ছোটোছোটো ছেলেমেয়েরা নিজের জীবনটাকেও শেষ করতে দুইবার ভাবে না। খবরের কাগজে এমন বহু ঘটনা প্রায়শই উঠে আসে। টিনএজারদের কাছে প্রেম, ভালোবাসা কিছুটা ইনফ্যাচুয়েশনের মতো। কারণ, ওই বয়সে মানসিক পরিপক্কতা ততটা আসে না।
আপনার সন্তান যাতে নিজের ছেলেবেলাটা নষ্ট না করে ফেলে এবং কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে বসে, সে জন্য এদিকে নজর দেওয়া দরকার। সবার আগে বন্ধুর মতো মিশতে হবে সন্তানের সঙ্গে। কারণ, এই বয়ঃসন্ধিকালে বাচ্চারা অনেক বেশি ডেসপারেট হয়। হুট করে কখন কী করে বসে তার ঠিক নেই। তাই ছেলে বা মেয়ের সঙ্গে আগে থেকেই প্রেম, ভালোবাসা সম্পর্কে খোলামেলা কথা বলুন। এ তো কোনো লুকিয়ে রাখার বা লজ্জার বিষয় নয়। খোলামেলা আলোচনা করলে বরং ছেলেমেয়েরা প্রেমে করলেও আপনার থেকে লুকিয়ে যাবে না।
সবকিছুর একটা সঠিক বয়স রয়েছে, তা বোঝাতে হবে সন্তাকে। তবে বঝাঝকা বা জোরজুলুম নয়। ছেলেমেয়ের যদি কাউকে ভালো লেগেও থাকে, তবে ঠাণ্ডা মাথায় তাকে বোঝান। প্রেম, ভালোবাসার জন্য সঠিক বয়স রয়েছে। তার আগে দরকার মানসিক বিকাশের। নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়া সবার আগে দরকার। কারণ, প্রেম, ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছে বড় দায়িত্ব। সেই দায়িত্ব পুরোপুরি পালন করার আগে, নিজেকে তার যোগ্য করে তুলতে হবে। সন্তানকে সেই শিক্ষা দিন।
- See more at: http://www.kalerkantho.com/online/lifestyle/2016/09/14/405131#sthash.qOH5YNEz.dpuf

COMMENTS

Name

আমার ডাক্তার,17,ইচ্ছেরং,3,কবিতা,1,খাবার,29,খোঁজ খবর,8,গল্প,8,ছেলেদের ত্বক,4,জীবনযাপন,20,টপ,4,পরামর্শ,18,ফিচার,15,ফ্যাশন,7,বিনোদন,10,ব্লগের লেখা,1,ভ্রমণ,16,রবীন্দ্রনাথ ঠাকুর,2,রূপচর্চা,17,রেসিপি,21,শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,1,সম্পর্ক,13,সুকুমার রায়,1,
ltr
item
Ekusherjibon | একুশের জীবন | এই সময়ের জীবন ধারা: এই বয়সে প্রেম
এই বয়সে প্রেম
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTqDRVuhoEHPIHmM6ic2lFf2417ECPRo1IeTbFEwJT-UVLg_FFSyYCd5-o5tnY_USikbfNol0X5WGc1egghaypYDmu1Jtsy4vVpU4jGdBektBk4WIp_euxm3kBhLllU-d66S-WYRwl9zk/s320/SM21.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTqDRVuhoEHPIHmM6ic2lFf2417ECPRo1IeTbFEwJT-UVLg_FFSyYCd5-o5tnY_USikbfNol0X5WGc1egghaypYDmu1Jtsy4vVpU4jGdBektBk4WIp_euxm3kBhLllU-d66S-WYRwl9zk/s72-c/SM21.jpg
Ekusherjibon | একুশের জীবন | এই সময়ের জীবন ধারা
https://ekusherjibon.blogspot.com/2016/09/blog-post_78.html
https://ekusherjibon.blogspot.com/
http://ekusherjibon.blogspot.com/
http://ekusherjibon.blogspot.com/2016/09/blog-post_78.html
true
4911898344882915103
UTF-8
Loaded All Posts Not found any posts আরও আরও পড়ুন Reply Cancel reply Delete By প্রচ্ছদ PAGES POSTS আরও আপনি এগুলো পছন্দ করতে পারেন একুশের জীবন ARCHIVE খুঁজুন সকল পোস্ট Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy