জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব। জীবন যে ভাবে এগোতে থাকে, সে ভাবেই বদলাতে থাকে আমাদের আশেপাশের বন্ধুরাও। এক সময় আমরা হারিয়ে ফেলি পুরনো বন্ধুদের। যাদের ছাড়া কোনও সময় একদিনও ভাবতে পারতাম না। নিচে বন্ধুত্ব নষ্ট হওয়ার কিছু কারণ নিয়ে আলোচনা করা হলো।
অনেক বন্ধুর ক্ষেত্রেই দেখা যায় যোগাযোগ রাখতে, বন্ধু অটুট রাখতে আমরা একাই চেষ্টা করে যাচ্ছি্। অন্যদিক থেকে বিশেষ উৎসাহ দেখা যায় না। এই বন্ধুত্বগুলো একটা সময় পর শেষ হয়ে যায়।
কোনও কোনও বন্ধু চুটিয়ে আড্ডা দেয়ার জন্য দারুণ। কিন্তু আবার এই সব বন্ধুদের জন্য সময়ও নষ্ট হয়। অনেক সময় অযথা কারণে খরচও হয়। তাই একটা সময়ের পর এদের থেকে দূরে সরে এসে নিজের জীবন একটু গুছিয়ে নেয়াই ভাল।
নিজের সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে অন্য কারও বন্ধুত্ব হয়েছে বা তার জীবনে নতুন বন্ধু এসেছে, এটা অনেকেই মেনে নিতে পারেন না। বাড়তে থাকে দূরত্ব।
ভালবাসা অনেক সময়ই বন্ধুত্বের মাঝে বাধা হয়ে দাড়ায়। কোনও বন্ধু প্রেমে পড়লে তার জীবনের গুরুত্বের দিকগুলো পাল্টে যায়। যেই সময়টা বন্ধুদের জন্য ছিল, তা তখন প্রেমের জন্য। ফলে বন্ধুদের থেকে দূরে সরে যান তারা।
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনের গুরুত্বগুলোও বদলে যেতে থাকে। বিশেষ করে বড় হওয়ার সঙ্গে আমাদের কাজের চাপ বাড়ে। বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে, ঘুরে যেই সময়গুলো কাটাতাম, সেই সময়গুলো আর পাওয়া যায় না।

COMMENTS