ঘুমের মধ্যে যাদের নাক ডাকার অভ্যাস আছে, তাদের জন্য দুঃসংবাদ। কারণ নাক ডাকা ব্যক্তিরা হারাতে পারেন স্মৃতিশক্তি। চিকিৎসাবিষয়ক জার্নাল নিউরোলজির (স্নায়ুবিদ্যা) এক গবেষণায় এ তথ্য জানা গেছে। গবেষণায় ৫৫ বছরের বেশি বয়সী ২ হাজার ৪০০ লোকের চিকিৎসাসংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। এ থেকে জানা গেছে, যাদের ঘুম ভালো হয়, তাদের থেকে ঘুমে নাক ডাকা ব্যক্তিদের দ্রুত স্মৃতিশক্তি কিংবা চিন্তাক্ষমতা লোপ পেয়েছে।
বিজ্ঞানীদের মতে, গলার আশপাশের টিস্যুগুলো শিথিল হয়ে যায় এবং এগুলো বায়ু চলাচল বন্ধ করে দেয়। এতে শ্বাস নিতে সমস্যা হয়। এ ধরনের রোগীরা জোরে শব্দ করেন এবং প্রায়ই রাতে ঘুম থেকে উঠে যান। গবেষকদের উদ্বেগ, এ ধরনের সমস্যার কারণে মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে। এ ধরনের সমস্যায় ভুগতে থাকা ৭০ বা তদুর্ধ্ব বয়সী ব্যক্তিদের স্বাভাবিকের চেয়ে ১০ বছর আগে স্মৃতি বা চিন্তাশক্তি লোপ পায়। গবেষণাপত্র সম্বন্ধে আলঝেইমারস রিসার্চ ইউকে নামে একটি সংগঠনের গবেষক ড. সিমন রিডলে বলেন, ঘুমের সময় শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা বৃদ্ধ বয়সে স্মৃতি ও চিন্তাশক্তি কমাতে পারে বলে নমুনা পাওয়া গেছে। খবর বিবিসির

COMMENTS