বাইরে থেকে বাসায় ফিরেছেন কাজকর্ম শেষে, কিন্তু যেতে হবে কোনো পার্টিতে কিংবা অনেকদিন ফেসিয়াল করানো হয় নি, ত্বকে চলে এসেছে কালচে ভাব। এভাবে তো কোনো পার্টিতে যাওয়া যায় না কিংবা এই বিধ্বস্ত চেহারা নিয়ে প্রিয়জনের সাথে সময় কাটানোটাও অস্বস্তিকর। ভাবছেন কী করবেন? কোনো দুশ্চিন্তা করবেন না। মাত্র ১০ মিনিটে তাৎক্ষণিকভাবে পেতে পারেন উজ্জ্বল কোমল ত্বক খুব সহজেই। বিশ্বাস হচ্ছে না? তাহলে জেনে নিন মাত্র ১০ মিনিটে তাৎক্ষণিকভাবে ত্বক উজ্জ্বল করার খুব সহজ উপায়টি।
যা যা লাগবেঃ
– অর্ধেকটা লেবুর রস
– ১ কাপ পানি
– ১০০ গ্রাম সুইট আলমণ্ড অয়েল
– ২ টি ভিটামিন ই ক্যাপস্যুল
– সামান্য অ্যালোভেরা জেল
– ১ ফোঁটা রোজ বা ল্যাভেন্ডার অয়েল (ইচ্ছা)
পদ্ধতিঃ
– অর্ধেকটা লেবুর রস ১ কাপ পানিতে মিশিয়ে ফ্রিজে রেখে বরফ জমিয়ে রাখুন। এই কাজটি আগে থেকেই করে রাখতে পারেন, যাতে তাড়াহুড়ো সময় বরফ জমানোর ঝামেলা না করতে হয়।
– ছোটো ১০০ গ্রাম আলমণ্ড অয়েলে ২ টি ভিটামিন ই ক্যাপস্যুল ভেঙে মিশিয়ে ফ্রিজে রেখে দিন। এখান থেকে প্রতিবার নিয়ে ব্যবহার করুন।
– প্রথমে একটি বাটিতে কয়েক ফোঁটা ভিটামিন ই ক্যাপস্যুল মিশ্রিত আলমণ্ড অয়েল নিয়ে এতে ১ টেবিল চামচ পরিমাণে অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ত্বকে অ্যালার্জি থাকলে রোজ অয়েল বা ল্যাভেন্ডার অয়েল এড়িয়ে যান।
– এরপর মিশ্রণটি হাতে নিয়ে পুরো মুখে গোল গোল করে ঘুরিয়ে ম্যাসাজ করুন ৫ মিনিট ।
– তারপর আরও ৫ মিনিট পর লেবু পানির একটুকরো বরফ দিয়ে ঘষে নিন পুরো মুখ। এরপর মুখ একটি তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিন।
– ২ মিনিট পর মুখ ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে মুছে দেখুন জাদু। মাত্র ১০ মিনিটের যত্নে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে অনেকখানি।

COMMENTS